০২:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

৪৫ টাকায় আলু বিক্রি শুরু রংপুরে

রংপুরে ভোক্তা সাধারণের সুবিধার্থে ৪৫ টাকা কেজি দরে আলু বিক্রি শুরু হয়েছে। এ কার্যক্রমে সহযোগিতা করছে প্রাণ এগ্রো লিমিটেড। আর উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

নেদারল্যান্ডের কার্ডিনাল এলুয়েট জাতের এই আলু বাজারে ৬০-৬২ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সেখানে ন্যায্যমূল্যে ৪৫ টাকায় আলু পেয়ে খুশি ক্রেতারা।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুর ১টায় সিভিল সার্জন কার্যালয়ের সামনে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক রবিউল ফয়সাল।

এসময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রংপুর বিভাগীয় উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) আফসানা পারভীন, সহকারী পরিচালক বোরহান উদ্দিন, প্রাণ এগ্রো লিমিটেডের জেনারেল ম্যানেজার জাকারিয়া হোসেন, সিনিয়র ম্যানেজার রফিকুল ইসলাম, ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার কৃষিবিদ রিয়াদ খান উপস্থিত ছিলেন।

২০২৭ ওয়ানডে বিশ্বকাপে কোন দেশে কয়টি ম্যাচ হবে ?

৪৫ টাকায় আলু বিক্রি শুরু রংপুরে

প্রকাশিত ০৮:০২:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪