০৪:০৮ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

জুমার নামাজে ইমামতি করলেন সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী

সিরিয়ার ঐতিহাসিক উমায়্যাদ মসজিদে জুমার নামাজের ইমামতি করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মদ আল বশির।

শুক্রবার (১৩ ডিসেম্বর) রাজধানী দামেস্কের এই মসজিদে মুসল্লিরা তার উপস্থিতি উপলক্ষে একত্রিত হন এবং তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। নামাজের আগে তিনি মুসল্লিদের উদ্দেশে বিশেষ খুতবা প্রদান করেন। খবর রয়টার্স।

খুতবায় বিভেদ ভুলে সবাইকে এক হওয়ার আহ্বান জানিয়ে মোহাম্মদ আল বশির বলেন, স্বাধীনতার নতুন প্রতীক সিরিয়া। স্বৈরশাসক বাশার আল আসাদের পতনের পর যার জন্ম হয়েছে।

বিদ্রোহীদের নিয়ন্ত্রণ নেয়ার পর এই প্রথম রাজধানীর এই মসজিদটিতে সালাত আদায়ে ভিড় করেন সাধারণ মানুষেরা।

উল্লেখ্য, এর আগে সোমবার বিদ্রোহীদের সমর্থনপুষ্ট মোহাম্মদ আল বশিরকে সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রধামন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হয়।

কিডনি-ক্যান্সার-হৃদরোগ বিশেষায়িত ৫৬০ বেডের হাসপাতাল তৈরি হবে রংপুরে- স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নুরজাহান বেগম

জুমার নামাজে ইমামতি করলেন সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী

প্রকাশিত ০৪:৫১:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪