০৯:৪০ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ধামইরহাটে ফেনসিডিলসহ যুবক গ্রেফতার

  • নওগাঁ প্রতিনিধি
  • প্রকাশিত ০৫:৫১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪
  • ৩ বার পড়া হয়েছে

নওগাঁর ধামইরহাটে ৬৩ বোতল ভারতীয় ফেনসিডিলসহ মো. রাফি (২৫) নামের এক মাদক চোরাকারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি গোয়েন্দা দল। গ্রেফতারকৃত আসামি উপজেলার বাসুদেবপুর এলাকার মোস্তাফিজুর রহমানের ছেলে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়- গত সোমবার বিকালে জয়পুরহাট ক্যাম্পের একটি চৌকস গোয়েন্দা দল উপজেলার পোড়ানগর এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে আসামির ব্যবহৃত মোটর সাইকেল তল্লাশি করলে মোটর সাইকেলের তেলের ট্যাংক থেকে বিশেষ কায়দায় রক্ষিত অবৈধ ৬৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। উক্ত আসামি সীমান্ত এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি বিক্রি করতো।

এসময় ১০০সিসি একটি টিভিএস মোটরসাইকেল জব্দ করা হয়। পরে ধামইরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের মাধ্যমে আসামিকে জেলা কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

কিডনি-ক্যান্সার-হৃদরোগ বিশেষায়িত ৫৬০ বেডের হাসপাতাল তৈরি হবে রংপুরে- স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নুরজাহান বেগম

ধামইরহাটে ফেনসিডিলসহ যুবক গ্রেফতার

প্রকাশিত ০৫:৫১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪