০২:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ভারতের হোটেলে মিলল বাংলাদেশি আম্পায়ারের লা শ

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ১২:৫৪:৩০ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪
  • ৩৬ বার পড়া হয়েছে

বিশ্ব ব্যাডমিন্টন ফেডারেশনের আম্পায়ার বাংলাদেশের ইসমাইল নজীব রাসেল আর নেই। ভারতের গৌহাটিতে একটি আন্তর্জাতিক ব্যাডমিন্টন টুর্নামেন্টের দায়িত্ব পালন করতে গিয়ে মারা গেছেন তিনি। মৃত্যুর আগে তার বয়স হয়েছিল ৫২ বছর।

ইসমাইল নজীব রাসেলের মৃত্যুর ঘটনা উল্লেখ করে সাবেক জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন ও ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক জোবায়েদুর রহমান রানা আম্পায়ার রাসেল গণমাধ্যমকে বলেন, ‘ভারতের গৌহাটিতে একটি আন্তর্জাতিক সিরিজ চলছিল। রাসেল বিশ্ব ব্যাডমিন্টনের প্যানেলের আম্পায়ার হওয়ায় ম্যাচ পরিচালনা করতে গিয়েছিল।’

তিনি বলেন, ‘আজ তার ম্যাচ ছিল। কোর্টে যখন সে আসছিল না, তখন আয়োজকরা হোটেলে যায়। রুম ধাক্কার পরও না খোলায় দরজা ভাঙা হয়। তখন তারা দেখেন রাসেল আর নেই।’

আম্পায়ারিংয়ের পাশাপাশি ইসমাইল নজীব রাসেল ফেডারেশনের বর্তমান নির্বাহী কমিটিতেও ছিলেন। ব্যাডমিন্টন নিয়ে তার বিস্তর পড়াশোনা। ব্যস্ততাপূর্ণ দৈনন্দিন জীবনেও তার দিনের অনেক সময় কাটে ব্যাডমিন্টনের বই পড়ে।

কিডনি-ক্যান্সার-হৃদরোগ বিশেষায়িত ৫৬০ বেডের হাসপাতাল তৈরি হবে রংপুরে- স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নুরজাহান বেগম

ভারতের হোটেলে মিলল বাংলাদেশি আম্পায়ারের লা শ

প্রকাশিত ১২:৫৪:৩০ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪