০১:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

বারান্দায় গাঁজা চাষের ভিডিও ফেসবুকে পোস্ট, দম্পতি গ্রেপ্তার

  • Reporter Name
  • প্রকাশিত ০৫:৫৭:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪
  • ২ বার পড়া হয়েছে

একটি প্রশান্তির জন্য বারান্দায় বাগান তৈরি করা মানুষের একটি সাধারণ শখ। সেখানে সাজানো থাকে নানা ধরনের পছন্দসই গাছ। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই বাগানের ছবি বা ভিডিও শেয়ার করেন। তবে এবার বিপদে পড়লেন বেঙ্গালুরুর এক দম্পতি।

সিকিমের বাসিন্দা সাগর গুরুং (৩৭) ও তার স্ত্রী উর্মিলা কুমারী (৩৮) তাদের বারান্দার বাগানের একটি ভিডিও ফেসবুকে শেয়ার করেছিলেন, যাতে দেখা যায় গাঁজার চারা। এরপরেই বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি প্রতিবেদন অনুসারে, গত ১৮ অক্টোবর প্রায় দুই ডজন গাছপালা সমন্বিত তাদের বারান্দার বাগানের একটি ভিডিও পোস্ট করেন। সেখানে দুটি গাঁজার চারাও দেখা যায়। ভিডিও ভাইরাল হলে ব্যাপক আলোচনার জন্ম দেয়। পরে ৫ নভেম্বর তাদের বাড়িতে অভিযান চালায় পুলিশ। ঘটনাস্থলে পুলিশ লক্ষ্য করেছেন দুটি পাত্র খালি করা হয়েছে, যা ইঙ্গিত করে যে গাছগুলো দ্রুত সরিয়ে ফেলা হয়েছে।

পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদের সময় চাপের মুখে গাঁজা চাষের কথা স্বীকার করেন ওই দম্পতি। তাদের কাছ থেকে ৫৪ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের জানায়, বাণিজ্যিক উদ্দেশ্যে ওই দম্পতি গাঁজা চাষ করে থাকতে পারে পুলিশ ধারণা করছে। পুলিশ উর্মিলার ফোনও জব্দ করেছে, যেটি ভিডিও আপলোড করার জন্য ব্যবহার করা হয়েছিল।

বিক্রির জন্য গাঁজা চাষের চেষ্টার অভিযোগে মাদকদ্রব্য ও সাইকোট্রপিক পদার্থ আইনে দম্পতির বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

২০২৭ ওয়ানডে বিশ্বকাপে কোন দেশে কয়টি ম্যাচ হবে ?

বারান্দায় গাঁজা চাষের ভিডিও ফেসবুকে পোস্ট, দম্পতি গ্রেপ্তার

প্রকাশিত ০৫:৫৭:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪