০৭:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

হিলি স্থলবন্দর দিয়ে আলু আমদানি বন্ধ

ভারতের পশ্চিমবঙ্গে রাজ্য সরকার আলু রফতানিতে স্লট বুকিং বন্ধ করে দেওয়ায় হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু আমদানি আগামীকাল সোমবার (২ ডিসেম্বর) থেকে বন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে।

রোববার (১ ডিসেম্বর) আগের স্লট বুকিং করা আলু আমদানি হয়েছে। এমনটাই বলেছেন আমদানিকারকরা। তবে বন্দর দিয়ে পেঁয়াজসহ অন্যান্য পণ্যের আমদানি স্বাভাবিক রয়েছে।

হিলি স্থলবন্দরের ব্যবসায়ীরা বলেন, ভারত থেকে আলু আমদানি স্বাভাবিক থাকলেও হঠাৎ করে ভারতের পশ্চিমবঙ্গ সরকার স্লট বুকিং বন্ধ করে দেয়। স্লট বুকিং বন্ধের কারণে ভারত থেকে আলু আমদানি কমে আসে। এদিকে ব্যবসায়ীদের পক্ষে থেকে স্লট বুকিং চালু করে দেওয়ার আহ্বান জানান তারা।

হিলি স্থলবন্দরের আমদানিকারক নূর ইসলাম বলেন, দেশের বাজারে ভারতীয় আলুর চাহিদা থাকায় ভারত থেকে আলু আমদানি করেন আমদানিকারকরা। পশ্চিমবঙ্গ সরকার আলু রফতানির ওপর স্লট বুকিং বন্ধ করে দেয়। এদিকে আগের এলসি করা আলু আমদানি হচ্ছে। আজ পাঁচ ট্রাক আলু আমদানি হবে বলে জানিয়েছেন আমদানিকারকরা। আগামীকাল (সোমবার) ভারত থেকে হিলি স্থলবন্দর দিয়ে আলু আমদানি বন্ধ থাকবে।

২০২৭ ওয়ানডে বিশ্বকাপে কোন দেশে কয়টি ম্যাচ হবে ?

হিলি স্থলবন্দর দিয়ে আলু আমদানি বন্ধ

প্রকাশিত ১০:০৫:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪